শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ১৭ জনে।

শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে নতুন করে আরও ২৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ৫২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৫৩ জন।

এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। তবে এ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ২৬৫ জনের দেহে।

এর আগে দেশে গত ২০ নভেম্বর তার আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ