শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

‘অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায়, আপনার রেহাই নেই, শাস্তি আপনাকে পেতেই হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। আজকে দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজকে শুধু বিএনপি নয় বিভিন্ন অধিকার গ্রুপ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল অনুরোধ করেছে, তারা সরকারের মন্ত্রীদের সাথে দেখা করেছে।

তিনি বলেন, কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করে পরশুদিন দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য যদি শোনেন, মনে হবে আমরা একটি জমিদারের অধীনে বসাবস করছি। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে তিনি বাংলাদেশ রাষ্ট্রের কেউ নন, তিনি বাংলাদেশের জমিদার। কার চিকিৎসা করার অধিকার আছে, না আছে- সেটা শেখ হাসিনার ইচ্ছার ওপর নির্ভর করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ