শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শরীরচর্চা যেন আমাদেরকে হারামের দিকে নিয়ে না যায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জিয়াউর রহমান: শরীরচর্চা করা, শরীরের ফিটনেস ধরে রাখা, স্বাস্থ্যসচেতনত থাকা এগুলো নিঃসন্দেহে ভালো ও প্রশংসনীয় বিষয়৷ একটি কল্যাণকর দ্বীন হিসেবে ইসলাম এসবে সাপোর্ট করে, উৎসাহিত করে৷ যতক্ষণ পর্যন্ত শরীয়তের গন্ডির ভিতরে থেকে হবে৷

কিন্তু আমাদের সিলেটে শরীরচর্চার নামে কমিউনিটি তৈরি করে নারী-পুরুষের ফ্রি মিক্সিং, উচ্চ আওয়াজে গানের তালে তালে নাচানাচি করা এগুলো সম্পূর্ণ হারাম৷ যে কোনো মুসলিম মাত্রই বিষয়টি জানেন, বোঝেন৷

তাছাড়া শাহজালাল, শাহপরাণসহ অসংখ্য ওলী-আউলিয়া, বুযুর্গের পদধূলিতে ধন্য সিলেটের মতো একটি পবিত্র ভূমির সাথে এরকম প্রকাশ্য হারামের আয়োজন কোনোভাবেই যায় না৷

শরীরচর্চাই যদি মুখ্য হয়ে থাকে, তাহলে তো যার যার মতো করে ম্যারাথন করলেই হয়৷ পুরুষরা পৃথকভাবে, নারীরা পৃথকভাবে হাঁটাচলা করবেন, এক্সারসাইজ করবেন৷ নারীরা শালীনভাবে, মাহরাম নিয়ে বের হবেন৷ বিষয়টি এমনই হওয়ার কথা ছিলো৷

সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, অশ্লীলতার প্রমোট করা হয় এমন কাজ না করি৷ আমাদের যে কোনো সংশ্লিষ্টতা ও ভূমিকার কারণে অশ্লীলতার প্রচার হলে উভয় জগতেই আমাদের ক্ষতি৷ আমলনামায় গোনাহে জারিয়ার লিপিবদ্ধ হতে থাকবে৷

করব না আর ফজর কাজা
শরীর-মন রাখব তাজা
শরীরচর্চা করব সবাই রোজ
শরীয়া মেনে চলব সবাই
হারাম থেকে বাঁচব সবাই
চাই সবার মাঝে দ্বীন পালনের বুঝ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ