শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

বাবা-মার আয়-ব্যয়ের হিসাব সন্তানদেরও রাখতে হবে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিতা-মাতার আয়-ব্যয় জেনে নেওয়ার মাধ্যমে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বৃহস্পতিবার দুদকের আয়োজনে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি নবীন ছেলে-মেয়েদের উদ্দেশ্যে বলছি, তারা তাদের পিতা-মাতার কাছে বিনয়ের সাথে জানতে চাইবে যে, তাদের পিতা-মাতার বেতন-ভাতা কত? তাদের মাসিক আয় কত, মাসিক ব্যয় কত? তাদের সংসার কীভাবে চলে, তারা কীভাবে বিলাসবহুল জীবন-যাপন করে।’

পরিবারের সদস্যদের মধ্যে থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মাহমুদ হোসেন বলেন, দুর্নীতিবাজদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। তরুণ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে দেশ দুর্নীতিমুক্ত হতে বাধ্য।

আগে দুর্নীতিবাজদের সমাজ ‘বয়কট’ করলেও এখন উৎসাহিত করা হয়ে থাকে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা শৈশবে দেখেছি, দুর্নীতিবাজদের সমাজ থেকে বয়কট করা হত। তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে সংকোচ বোধ করা হত। বরং এখন তাদেরকে উৎসাহিত করা হয়। দুর্নীতিবাজদের তোষণ করা হয়। আমাদেরকে পূর্বের কালচারে ফিরে যেতে হবে।’

সমাজের শিক্ষিতরা ‘লোভী ও দুর্নীতিবাজ হলে’ দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, যখন দেখি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে কিছু কিছু কর্মকর্তা দুর্নীতিতে নিমজ্জিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একামেডিতে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ধারণকৃত ভিডিও বক্তব্য তুলে ধরা হয়। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে দুদক কমিশনার মোজাম্মেল হক খান, জহুরুল হক ও দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বক্তব্য দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ