শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

প্রধানমন্ত্রী চাইলেও মুরাদকে এমপি পদ থেকে বাদ দিতে পারবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন। তবে বেশিরভাগ সময় তিনি অত্যন্ত নরম ও কোমল, মায়ের মতো। সুতরাং তাকে সহায়তা করতে হবে।

তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করেছেন একজন দায়িত্বশীল মন্ত্রী অন্যায় করেছিলেন, দেশের মানুষ প্রতিবাদ করেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তার সমালোচনা হয়েছিল। সেগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তাকে কোনো সুযোগ দেননি। অ্যাকশন নিয়েছেন, দেশের মানুষ সাক্ষী।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের মো. নূরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু অ্যাকশন আছে তিনি (প্রধানমন্ত্রী) চাইলেও নিতে পারবেন না। তিনি তাকে (ডা. মুরাদ) সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারবেন না। কারণ তিনি (ডা. মুরাদ) আইন দ্বারা নির্বাচিত সংসদ সদস্য, সেখানেও আইন আছে। সেই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ