শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

প্রধানমন্ত্রীকে কুটুক্তি: আলালের বিরুদ্ধে ঢাকার পর শরীয়তপুর আদালতেও মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শরীয়তপুরের আদালতে মামলার আবেদন করা হয়েছে। আবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শামসুল আলমের আদালতে মামলাটি করেন শরীয়তপুর সদর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মির্জা হযরত আলী গণমাধ্যমকে জানান, আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তাতে সারাদেশ উত্তাল। তার এই বক্তব্যের কারণে মামলা করেছেন জাহাঙ্গীর হোসেন। আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেনে।

জাহাঙ্গীর হোসেন জানান, আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিকালে কুশপুত্তলিকা পোড়ানো হবে। সেই সঙ্গে তাকে দ্রুত আইনের আওতায় আনতে জেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

কই ঘটনায় অপর এক শিক্ষার্থী একটি অভিযোগপত্র দেন। এ ছাড়া একই ঘটনায় বুধবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে।

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক বিন ইদ্রিছ বাদী হয়ে এই অভিযোগ করেন। এরপর বুধবার সন্ধ্যা ৭টায় জয়পুরহাট সদর থানায় আলালের বিরুদ্ধে অভিযোগ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ