শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

হাটহাজারী মাদরাসার দস্তারবন্দী মহাসম্মেলন ৭ জানুয়ারি শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান, উম্মুল মাদারিস-দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সালানা জলসা ও দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি ২০২২ ইংরেজি রোজ শুক্রবার।

আজ বুধবার সন্ধ্যায় হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১ বছর পূর্বে মাদরাসার নিয়মিত বৈঠকে উপস্থিত সকল আসাতিযায়ে কেরামের সম্মতিক্রমে এ সালানা জলসা ও দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।

জানা গেছে, মাহফিলের আগের দিন বৃহস্পতিবার (৬ জানুয়ারি-২০২২) বাদ এশা হাটহাজারী মাদরাসা থেকে ফারেগীন ছাত্রদের থেকে দুই-আড়াই হাজার আলেমকে সম্মাননা স্মারক হিসেবে পাগড়ী প্রদান করা হবে। এরপর শুক্রবারও বক্তাদের বয়ানের পাশাপাশি ফারেগীনদের পাগড়ী প্রদান করা হবে জানিয়েছেন মাওলানা আশরাফ আলী নিজামপুরী।

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, বা হাটহাজারী মাদরাসা বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৮৯৬ সালে (হিজরী ১৩১০ সনে)। এই শিক্ষা প্রতিষ্ঠানটি দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচী দ্বারা শিক্ষাক্রম প্রবর্তন করে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতীয় উপমহাদেশে ইসলাম শিক্ষার অন্যতম একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান । এটি বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের উম্মুল মাদারিস তথা কওমি মাদ্রাসাসমূহের মা হিসেবে পরিচিত।

বর্তমানে বিখ্যাত এ দীনি মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন আল্লামা ইয়াহইয়া। আর শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লামা শায়খ আহমদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ