শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ৯ আ.লীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৯ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক জরুরি সভা করে এসব নেতাকে বহিষ্কার করেন।

বহিষ্কৃত নেতারা হলেন- কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আবু সাইদ শিকদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণি ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খালিদ হোসেন জমাদ্দার, পাটগাতী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ, কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা কদর আলী শেখ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোপালপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সুশেন চন্দ্র সেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিংকু বাইন ও অরুন কুমার বাইন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের বলেন, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা করে এবং স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ক ও ঠ উপধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ