বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ছাত্রদল থে‌কেই মুরাদের অনৈতিক শিক্ষা: হা‌নিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ডা. মুরাদ হাসান যা করেছেন তা ছাত্রদল থেকে শিখে এসেছেন। সেখান থেকে পাওয়া শিক্ষার ফল এটি। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক, শেখ হাসিনার প্রকৃত কর্মী এমন আচরণ করতে পারেন না। বুধবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। এখন আমার মনে হচ্ছে- সে যেসব অসংলগ্ন আচরণ করছে। অনৈতিক আচরণ করছে তা সে ছাত্রদল থেকেই শিখে এসেছে।

বিএনপির নেতা তারেক রহমান বিভিন্ন সময় এমন আচরণ করেছে- বিএনপি এসবের রাজনীতিই করে। প্রতি হিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক, শেখ হাসিনার কোনো কর্মী থেকে এমন আচরণ আসার কথা না।

হানিফ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি প্রেসক্লাবের সামনে আন্দোলন করে, দেশব্যাপী অরাজকতা তৈরি করে। কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় না। ক্ষমা না চাইলে তো কাজ হবে না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি হয়তো বিবেচনা হতে পারে। রাষ্ট্রপতির কাছে মাফ চাইলে দণ্ড মওকুফ হলে তিনি যেকোনো জায়গায় যেতে পারবেন। দণ্ড স্থগিত করে তাকে বাইরে পাঠানোর সুযোগ নেই।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট হাফেজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুল ইসলাম আমিন। তৃণমূল নেতা‌দের ম‌ধ্যে জ‌হির উদ্দিন মাহমুদ লিপটন, হাজী আলাউদ্দিন, সিআইপি জ‌সিম উদ্দিন সাঈদ, বাহার উদ্দিন ও মো: শাহজাহান প্রমুখ বক্তব‌্য রা‌খেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ