শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

আইসোলেশনে জাতিসংঘ মহাসচিব, কাজ করবেন বাসা থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত হওয়া এক ব্যক্তির সংস্পর্শে এসে আইসোলেশনে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার উপ- মুখপাত্র ফারহান হক এ বিষয়ে নিশ্চিত করেছে। গত মঙ্গলবার কভিড আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের মধ্যে করোনার কোন লক্ষণ নেই এবং তার করোনার পরীক্ষার প্রাথমিক ফলাফলও নেগেটিভ এসেছে। এরইমধ্যে সব ধরণের বৈঠক বাতিল করেছেন গুতেরেস। বৃহস্পতিবার থেকে বাসায় থেকে কাজ করবেন তিনি।

জাতিসংঘের জরুরী বিষয়ক তহবিলের অনুষ্ঠানে বুধবার অংশগ্রহণের কথা ছিলো গুতেরেসের এবং বৃহস্পতিবার সন্ত্রাসবাদ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতা দেওয়ার কথা ছিলো তার। করোনার কারণে তা সব বাতিল ঘোষণা হয়েছে। সেই সাথে বুধবার রাতে ম্যানহাটনে জাতিসংঘ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ‍গুতেরেসেরর উপস্থিত হওয়ার কথা ছিলো। তাও বাতিল করা হয়েছে।

নিউ ইয়র্কের প্রথম বাসিন্দা হিসেবে ৭২ বছর বয়সী গুতেরেস সর্বপ্রথম জানুয়ারীতে করোনার ভ্যাকসিন নিয়েছেন। এরপর আরেকটি ডোজের পর নভেম্বরের ২৬ তারিখ তিনি বুস্টার ডোজ নিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ