শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন: মুরাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘নারীবিদ্বেষী ও বর্ণবাদী’ মন্তব্যের কারণে আলোচনায় থাকা সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান অবশেষে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি সবার কাছে ক্ষমা চান। এর আগে ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিদ্বেষপ্রসূত মন্তব্য করার পর মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়, যেখানে এক নায়িকাকে তুলে নেওয়ার হুমকি দিতে শোনা যায় তাকে। এই পরিস্থিতিতে মুরাদের তুমুল সমালোচনা শুরু হলে তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদত্যাগপত্র পাঠানোর পর দেওয়া স্ট্যাটাসে মুরাদ হাসান লিখেছেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন।’

‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ