শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০ জনে।

দেশে নতুন করে ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩০৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ২০ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৮৬৮টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৪৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে চারজন সরকারি ও একজন বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত পুরুষ মারা গেছে ১৭ হাজার ৯২০ জন আর নারী মারা গেছে ১০ হাজার ৯০ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ