বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে: মেয়র আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেছেন, দেশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এখন উন্নয়নের মহাযজ্ঞ চলছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর বনানীতে এরশাদ স্কুল মাঠে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘দেশে এখন উন্নয়নের মহাযজ্ঞ চলছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় উন্নয়নের জোয়ার বইছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।’

মেয়র বলেন, ‘জনগণই আওয়ামী লীগের শক্তির আধার। তাই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে।’ এ সময় তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ উল্লেখ করে মেয়র আরও বলেন, ‘তারা অভিমান করলেও দলের সঙ্গে কখনো বেইমানি করে না, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয় না, তাদের খুঁজে বের করে মূল্যায়ন করতে হবে।’

১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ