শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন দেব: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দেব।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কথা বলেন নুর।

এ সময় তিনি আরও বলেন, ছাত্রদের ঢাকা থেকে শুরু করে সারা দেশে হাফভাড়া কার্যকর করতে হবে। ছাত্র আন্দোলনের একজন নেতা কর্মীকেও হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয়, মামলা দেওয়া হয় তবে তার জবাব আমরা রাজপথে এসে দেব।

বিক্ষোভ সমাবেশ নুর বলেন, তেলের বর্ধিত দাম কমাতে হবে। আপনারা ভাবছেন এখানে দাঁড়িয়ে শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আমলে নিচ্ছেন না। কিভাবে আমলে নিতে হয় সেটাও কিন্তু আমাদের জানা আছে।

নুর বলেন, সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী করেছিল মাত্র ৯ দিনের ব্যবধানে। মধ্যরাতে কোর্ট বসিয়ে সাংবাদিককে সাজা দিতে পারেন। সেই নির্যাতনকারী ডিসিকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। আর জনগণের জন্য আইন করতে পারবেন না। মশকরা করেন জনগণের সঙ্গে? আপনাদের দাঁত কেলানি অনেক দেখেছে জনগণ, এবার কিন্তু দাঁত তুলে ফেলবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ