শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

'আমরা রেডি, ওমিক্রন নিয়ে সমস্যা হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে আমরা জানি না- এটা কী জিনিস। এটা নিয়ে স্টাডি করছি, তবে আমরা রেডি- এটা নিয়ে সমস্যা হবে না।

বৃহস্পতিবার বিকালে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে পরিচালিত ক্যাপফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের ছালিয়া এলাকায় নির্মিত এতিমখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২২ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয়, ১০ ডিসেম্বর ভারতীয় সচিব কী বার্তা নিয়ে আসেন- তারপর নিশ্চিত হওয়া যাবে।

এ সময় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বাংলাদেশের সতর্কতা বিষয়ে বলেন, নতুন যে ভ্যারিয়েন্ট আসছে এটা সম্পর্কে খুব বেশি জানা যায়নি। অন্যান্য দেশ যেহেতু বাধা দিচ্ছে বাংলাদেশও আফ্রিকা থেকে যারা আসবেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। তাছাড়া আশপাশের দেশগুলোতে যারা আছেন তাদের ব্যাপারে সব মিশনকে বলা হয়েছে তাদের ডিসকারেজ করবে- এখন না এসে পরে আসার জন্য।

বিমান চলাচল বন্ধ করা হবে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আফ্রিকায় বাংলাদেশের বিমান যায় না, অন্য কোনো এয়ারলাইন্সে সাউথ আফ্রিকা থেকে কেউ আসলে বোডিং পাশ দেওয়া হবে না। আর দিলেও যাদের ডাবল ভ্যাক্সিন আছে এবং টেস্ট নেগেটিভ তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ