শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রাজারবাগ পীরের সম্পদের খোঁজে ১২২ প্রতিষ্ঠানে দুদকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের খোঁজে ১২২টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৫৬টি ব্যাংক, ৬৪ জেলা রেজিস্ট্রার, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও বনশিল্প উন্নয়ন করপোরেশনকে এই চিঠি দেওয়া হয়েছে।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাজারবাগ পীরের দুর্নীতি অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা কার্যক্রম শুরু করেছে। কোথায় কোথায় জমি দখল হয়েছে, কিংবা অবৈধ সম্পদ কোথায় রয়েছে, তা খতিয়ে দেখার জন্য চিঠি দেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য পীরকে তলব করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিম রাজারবাগ এলাকা পরিদর্শন করেছে। অনুসন্ধান কর্মকর্তা যদি মনে করেন, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। অন্যদিকে অনুসন্ধানে যদি আরও সময় প্রয়োজন হয়, দুদক টিম আদালতের অনুমতি নিয়ে কার্যক্রম শেষ করবে।
এর আগে, গত ১৬ নভেম্বর পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যদের টিম গঠন করা হয়। টিমের অন্যরা হলেন সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও মো. আলতাফ হোসেন। আর তদারককারী কর্মকর্তা হিসেবে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ