শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে সহপাঠীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে রামপুরা সড়ক অবরোধ করে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ কারণে রামপুরা সড়কে যান চলাচল সীমিত করেছে ট্রাফিক বিভাগ।

আমার বাবা কাঁদছে নিরাপদ সড়কের দাবিতে, অ্যাম আই নেক্সট, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, গণপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ করো- শীর্ষক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার জানান, বাড্ডা থেকে যানবাহন ছেড়ে গেলেও রামপুরায় অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বনশ্রী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ