শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিকেই দায়ী করলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী। কারণ তারা তার চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে।

গতকাল সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইয়ার মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন মায়া, ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের আবু আহমেদ মন্নাফি, হুমায়ুন কবির, হাজী শাহিদ, গোলাম আশরাফ তালুকদার প্রমুখ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়াকে নিয়ে মায়াকান্না করছেন বিএনপি নেতারা। সরকার খালেদা জিয়ার মৃত্যু কামনা করে না। তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়।

তিনি বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা মাঠে থাকেন না। জনগণ এতে সাড়া দেয় না।

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার বিষয়টি বেসরকারি বাস মালিকদের মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ছাত্রদের রাস্তায় দেখতে চাই না, আমরা চাই তারা ঘরে ফিরে যাক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে। এ ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আওয়ামী লীগকে দুর্বল সংগঠন মনে করে সারা দিন গলাবাজি করেন বিএনপি নেতারা। আওয়ামী লীগকে পরিচর্যার মাধ্যমে আরও শক্তিশালী করতে হবে। কোনো বিতর্কিত ব্যক্তি যাতে সংগঠনে ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। ঘরে ঘরে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ