শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ নভেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়।

৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। আর প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির সবশেষ নির্বাচনে মেয়র নির্বাচিত হন আইভি রহমান। সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের মেয়াদ ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার আগে ছয় মাসের নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রয়ারির মাঝামাঝি সময়ে। সে ক্ষেত্রে বর্তমান কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সম্পন্ন করে যাবে বলে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ