শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী নূর নবী।

আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান (শাহ সুলতান আতিক) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন নলজানী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।

মামলার বাদী অভিযোগ করেন অভিযুক্ত একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ণ হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এতে ক্ষুব্ধ হয়ে ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ