শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশবাসী একজন দরদি অভিভাবক হারালো: মাওলানা আনাস মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশের বৃহৎ ইসলাহ ও আত্মশুদ্ধি সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের আমীর শাইখুল হাদীস মাওলানা আনাস মাদানী।

শোক বার্তায় তিনি মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

শোক বার্তায় মাওলানা আনাস মাদানী বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদীন ও শায়খুল হাদীস ছিলেন। তিনি ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করে গেছেন। ফেরক্বায়ে বাতিলা, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সা. এর দুশমন কাদিয়ানী বিরোধী আন্দোলনে অন্যতম ভুমিকা পালন করেছেন।

তিনি কাদিয়ানী বিরোধী আন্দোলনের প্রতিটি কর্মযজ্ঞে আমার আব্বাজান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ.’র সাথে পরামর্শ নিতেন। সকলস্তরের আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আন্তরিক চেষ্টা করেছেন।

তিনি বলেন, মরহুম নূরুল ইসলাম জিহাদী দ্বীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি অসংখ্য মাদরাসা, মসজিদসহ দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার হাজার হাজার ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী দ্বীনের একজন দরদি অভিভাবককে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরক্ত সকলকে সবর করার তওফিক দান করুন, আমীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ