শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

৯ দফা পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, নটর ডেম কলেজছাত্র নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি ও বাসে হাফপাস কার্যকর করার দাবিতে রোববারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

এদিন বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সিটি কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন তারা।

এরপর দুপুরে শিক্ষার্থীরা ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা বিভিন্ন যানবাহন চালকের লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা পৌনে ৩টার দিকে ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত’ আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা সেখানে ৯ দফা দাবিতে স্লোগান দেন। রাস্তায় বিভিন্ন গাড়ির চালকদের লাইসেন্সও পরীক্ষা করতে দেখা যায় তাদের।

এদিকে দুপুর ১টার পর রাজধানীর শান্তিনগর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত সড়কে মিছিল করেন তারা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ