শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’, নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁর শারীরিক নানা জটিলতার মধ্যে এই মুহূর্তে লিভারের সমস্যাই সবচেয়ে প্রকট বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে কোনো ‘অ্যাডভান্স সেন্টারে’ নেওয়া প্রয়োজন। কারণ, এখানকার হাসপাতালগুলো যথেষ্ট যন্ত্রপাতিসমৃদ্ধ নয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির কোনো হাসপাতাল হতে পারে।

মির্জা ফখরুল মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলীয় প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে এসব তথ্য জানান।

এদিকে বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধিদল খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন। তারা মন্ত্রীকে একটি স্মারকলিপি দেন। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে বুধবার সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বিএনপি।

সন্ধ্যায় মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব বলেন, ‘দায়িত্ব নিয়েই বলছি, তাঁর (খালেদা জিয়া) অবস্থা এখনো সংকটাপন্ন। অতি দ্রুত তাঁকে বিদেশে পাঠানো জরুরি। চিকিৎসকেরাও বারবার বলছেন, তাঁকে বিদেশে কোনো অ্যাডভান্সড সেন্টারে চিকিৎসা প্রয়োজন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার মনোবল যথেষ্ট শক্ত আছে। তাই চিকিৎসকেরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিকভাবে তো প্রতিদিনই কথা বলছি। সব কথাই তো সরকারে পেশ হচ্ছে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ