শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৫৪ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে দেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে, যা টাকার অঙ্কে ২ লাখ ১৬ হাজার ৫৮০। মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (২৩ শে নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভা শেষে তিনি একথা জানান। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এর আগে, মাথাপছিু আয় ছিলো ২ হাজার ২২৭ ডলার।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া, মাথাপিছু আয় ও মোট জিডিপি সহ সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, জিডিপির হিসাব ২০০৫-২০০৬ ভিত্তি বছরের পরিবর্তে ২০১৫-১৬ ধরা হয়েছে। তাতে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ২০২০-২১ অর্থবছরে ৩৪ হাজার ৮শ’ ৪০ বিলিয়ন টাকা যা ২০০৫-২০০৬ ভিত্তি বছরের হিসাবে ৩০ হাজার ১শ’ ১১ বিলিয়ন টাকা।

তিনি আরও বলেন, রিজার্ভ ৫০ বিলিয়ন, স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে। এছাড়া, গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ