শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

নয়াপল্টনে অনশনে বিএনপি নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির অনশন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনশনটি শুরু হয়। যেখানে অনশন চলছে তার দুই পাশে এবং পাশের রাস্তার উল্টো পাশে তিন পয়েন্টে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। রাখা হয়েছে জল কামান ও কয়েকটি প্রিজন ভ্যান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার দাবিতে অনশনে বসেছে দলটির নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে সকাল ৯টা থেকে অনশনে বসেছে বিএনপির নেতাকর্মীরা। অনশন চলছে বিকেল ৪টা পর্যন্ত।

রাজধানীতে অনশন হচ্ছে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকে। রয়েছেন বহু কর্মী।

অনশন থেকে সহিংসতা না ছড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি বার বার বলছি, এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি। আপনাদের আহ্বান জানাচ্ছি, বিকেল ৪টা পর্যন্ত যে যেখানে বসে আছেন সেখানে বসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করবেন।

গত ১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরদিন ভোরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ