সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাসা থেকে বেরিয়ে এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর আদাবরে খালার বাসা থেকে বেরোনোর পর তিন বোনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী। অন্যজন উচ্চ মাধ্যমিকে পড়ে। এ ঘটনায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান। তিনি জানান, ওই তিন কিশোরী আদাবরের শেখেরটেকে তাদের খালার বাসায় থাকত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা আর বাসায় ফিরে আসেনি জানিয়ে তাদের খালা সাজিয়া নওরীন একটি জিডি করেছেন।

ওসি জানান, তাদের বাড়ি যশোরে। জিডির তথ্যানুযায়ী, তিন বোনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। ২০১৩ সালে তাদের মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। তিনি যশোরেই থাকেন। তখন থেকে খালাদের কাছেই থাকে ওই তিন বোন।

আগে তারা খিলগাঁওয়ে ছোট খালার বাসায় থাকত। দুই বোনের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ধানমণ্ডিতে। সে কারণে পরীক্ষা শুরুর আগে থেকে তারা আদাবরে বড় খালার বাসায় থাকছিল।

ওই বাসায় থেকেই তারা একটি পরীক্ষা দিয়েছে, আরও দুটো পরীক্ষা বাকি। এর মধ্যেই তারা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়।

তাদের খালা সাজিয়ার ভাষ্য, হঠাৎ করেই তিন বোন তার বাসা থেকে বেরিয়ে যায়। তারা সঙ্গে করে তাদের বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। তিন বোনই টিকটক করত বলে জানান সাজিয়া।

ওসি কাজী শাহীদুজ্জামান বলেন, তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, তিন বোন বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের সঙ্গে ব্যাগ ছিল।

এনটি