সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠিত হচ্ছে কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

শ্রমজীবি মেহনতী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ৪র্থ বারের মত ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠিত হতে যাচ্ছে আগামী ২৪ নভেম্বর (বুধবার) ।

বরিশালের চরমোনাই ইউনিয়নে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হবে। এই বৈঠক থেকে দলের সভাপতি-সেক্রেটারি ও সিনিয়র সহ-সভাপতি নির্ধারণ করা হবে।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক কমিটির সদস্য মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

২৪ নভেম্বর বাদ জোহর দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমির মুফতি ফয়জুল করিম-এর উপস্থিতিতে কমিটি গঠন বৈঠকে উপস্থিত থাকবেন দলের শূরা সদস্যগণ।

‘ইসলামী শ্রমনীতি জনবান্ধব এবং মানুষের কল্যাণের জন্যই গঠিত, এর মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে। শ্রমিক আন্দোলনের মাধ্যমে এদেশে জনগণ তাদের অধিকার ফিরে পাবে। এতে দেশব্যাপী জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন’ বলে জানিয়েছেন মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ