শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

অযুতে পানির অপচয় করা থেকে সাবধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবু দাউদ আরকামী ।। আজকাল অযু করার সময় অধিকাংশ লোক বিনা প্রয়োজনে পানির নল ছেড়ে দিয়ে নির্বিঘ্নে পানি প্রবাহিত করতে থাকে।

এমন কি কেউ কেউ অযুখানাতে আসার সাথে সাথেই প্রথমে পানির নল খুলে দিয়ে জামার আস্তিন গুটাতে থাকে। ফলে দীর্ঘক্ষণ পানির অপচয় হতে থাকে। অনুরূপ মাথা মাসেহ করার সময়ও অনেকেই পানির নল খোলা রেখে মাথা মাসেহ করতে থাকে। অযুতে এধরণের পানির অপচয় করার হুকুম কী?

উত্তর: নিজের মালিকানাধীন পানি তথা ঘরের পানি ও প্রবাহিত নদীর পানি দ্বারা অযুতে অপচয় করা মাকরুহে তাহরীমী।

আর ওয়াকফের পানি দ্বারা অযু করলে তাতে অপচয় করা হারাম। কেননা, এতে অতিরিক্ত খরচের অনুমতি দেয়া হয়নি।

মসজিদ ও মাদরাসার অযুখানা সমূহতে যে পানি আছে, তা ওয়াকফের হুকুমের অন্তর্ভূক্ত তথা অপচয় করা হারাম। কেননা, তা শুধুমাত্র সে সমস্ত ব্যক্তিদের জন্যই ওয়াকফ করা হয়েছে যারা শরীয়ত সম্মতভাবে অযু করে।

আদ্দুররুল মুখতার ১/২৫৮; রদ্দুল মুহতার ১/২৫৮; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী পৃ. ৮০; নূরুল ইযাহ পৃ. ৩৬

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ