শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

জহিরুদ্দিন মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিমের জানাজা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুর রহিমের জানাজা আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টায় তার নিজ এলাকা মাইজদির সোনাপুরের বিসিক মাঠ, ওয়াবদারপুলে অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমাদ।

এর আগে সোমবার দুপরের দিকে মাদরাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে বাইক এক্সিডেন্টে মুফতি আব্দুর রহিম ইন্তেকাল করেন।

মুফতি আবদুর রহিম ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তার ইন্তেকালে শোকে ভাসছে মাদরাসার ছাত্র, উস্তাদ ও কর্মচারিবৃন্দ। ছাত্রদের কাছে একজন মুশফিক উস্তাদ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার আলহাজ্ব হা. মাও. মুফতি জুবায়ের আহমাদ। তিনি বলেন, আনুমানিক ৫০ বছরের মত হবে বয়স। একজন মুখলিস মানুষ ছিলেন। এত তাড়াতাড়ি রবের ডাকে সাড়া দিবেন কল্পনাও করিনি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন।

শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলামের সম্পাদক, জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হুমায়ুন আইয়ুব। তিনি বলেন, আমাদের সহকর্মীদের মধ্যে একজন সজ্জন মানুষ ছিলেন। সবার প্রিয় ও নরম তবিয়তের মানুষ ছিলেন তিনি। নিয়মিত আওয়ার ইসলামে লিখেছেন। আল্লাহ তায়ালা তাকে পরকালেও শান্তিতে রাখুন। তার পরিবারকে সবরে জামিল দান করুন।

আরো পড়ুন:সড়ক দুর্ঘটনায় জহিরুদ্দিন আহমাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিমের ইন্তেকাল

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ