শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


তোপের মুখে হারুনের ওয়াকআউট, ‘খালি করে দিলে সুবিধা হয়’: রুমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’ মন্তব্য করে সরকার দলীয় সংসদ সদস্যদের তোপের মুখে অবশেষে বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াকআউট করলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

আজ রবিবার (১৪ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর বিএনপির হারুন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে ফ্লোর নেন।

বক্তব্যে তিনি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেসব এলাকা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। এ পর্যায়ে সংবিধানের ১১ অনুচ্ছেদের উদ্বৃতি দিয়ে ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে’ বলে মন্তব্য করেন। এর সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা সংসদে মাইক ছাড়াই তার প্রতিবাদ করতে থাকেন।

চিৎকার-চেঁচামেচিতে হারুন বক্তব্য দিতে পারছিলেন না। এ সময় তিনি তার কথাগুলো সম্পন্ন করার সুযোগ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রত্যাহার করতে বলেছেন। আমি আগে উত্থাপন করি। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব। এ সময় চিৎকার-চেঁচামেচি আরও বেড়ে যায়। যে কারণে স্পিকার কোনো কথা শুনতে পাচ্ছেন না বলে হাউসকে জানান এবং হেডফোন কানে দেন।

পরে সকলের প্রতিবাদের মুখে হারুন স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন’ বলে আমার যে বক্তব্য আপনি প্রত্যাহার করার অনুরোধ করছেন, আমি তা প্রত্যাহার করছি। পরে তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি সংসদের অভিভাবক। আমি আপনার কাছে ব্যাখ্যা চাই।

ইতোমধ্যে দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপের তফশিল হয়েছে। তিন শতাধিক ইউনিয়নের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত বলা হচ্ছে, তারা কাদের দ্বারা ইলেকটেড (নির্বাচিত)? এই বিষয় আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি। আপনি আমাকে (বক্তব্য) প্রত্যাহার করতে বলছেন- (কিন্তু আমি জানতে চাই) তারা কাদের দ্বারা নির্বাচিত? এই বিষয়টি এখানে পরিষ্কার করবেন।

সংবিধান যেখানে বলছে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হারুন বলেন, সম্প্রতি ফ্রান্সে ভোট হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেখানে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পরও আইন অনুযায়ী প্রেসিডেন্ট ৫০ শতাংশ ভোট পাননি বলে পুà¦