শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

জনগণকে রাজপথে নামানোর কৌশল বাতলে দিলেন ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেতাকর্মীদের জনগণকে রাজপথে নামানোর কৌশল বাতলে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণ সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবে।

আজ শনিবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর বিএনপির ৩৫নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেউলিয়া হয়ে গেছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই। ক্ষমতায় টিকে থাকতে যা খুশি তাই করে চলেছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে ভোগান্তিতে রেখেছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করার যত অর্জন সব ধ্বংস করে দিয়েছে এই সরকার। এভাবে বিরোধী দলকে দমন করে, বিএনপিকে দমন করে অফিস বন্ধ করে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না তারা। কেন বিএনপির নয়াবাজার অফিস বন্ধ করে দেবেন, এর জবাব দিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই দেশ তো আমরা চাই নাই। তেল ডালের দাম বেড়ে গেছে। জনগণের জীবনে শান্তি নেই। জনগণের দিকে সরকারের কোনো নজর নেই। পদত্যাগ করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। না হলে জনগণ ঝেঁটিয়ে বিদায় করবে। পালানোর পথ খুঁজে পাবেন না। আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে। আমাদের জয় হবেই।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ঘরে ঘরে মানুষের কাছে যান। মানুষকে বলেন, এই অন্যায়-অবিচারে চুপ থাকা যাবে না। দেখবেন জনগণ পথে নামবে।’

এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু এই সরকার তা করছে না। দেশে তার পর্যাপ্ত চিকিৎসার সুযোগ নেই।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ