শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘৪০ বছরের কথা মাথায় রেখে প্রযুক্তি খাত সাজাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়াই বাংলাদেশ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আগামী ৪০ বছরের কথা মাথায় রেখে প্রযুক্তি খাত সাজাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-২০২১’ কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।

এসময় বিশ্বের বৃহৎ টেকনলজি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জয়।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, উন্নয়নশীল থেকে যাওয়া না, উন্নত দেশ হওয়া আমাদের লক্ষ্য। আগামী দিনে মাইক্রোপ্রসেসর তৈরি করবে বাংলাদেশ। এই লক্ষ্যে আমরা কাজ করছি।

জয় আরও জানান, আইটি খাতে অভিজ্ঞ জনবল তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ