শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ডের প্রবীন উস্তাদের সিজদাবস্থায় ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিজদাহবস্থায় ইন্তেকাল করেছেন রাজধানী ঢাকার জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড মাদরাসার প্রবীন উস্তায, মুহাদ্দিস মাওলানা আবুল কালাম আজাদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার সিজদারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যু সময় তার আনুমানিক বয়স হয়েছে ৮৪ বছর। দীর্ঘ কয়েক যুগ ধরে তিনি হাদিসের খেদমত করে আসছেন। বার্ধক্যজনিত সামন্য রোগে ভুগছিলেন।

সরলমনা এ আলেম নিরলসভাবে হাদিসের খেদমত করে আসছিলেন বহুদিন ধরে। ছাত্রদের অত্যন্ত প্রিয় উস্তাদ ছিলেন বলেও জানা যায়।

জানা যায়, তিনি দক্ষিণ আফ্রিকার বিখ্যাত আলেমে দ্বীন ইবরাহীম আফ্রিকির মুজায খলীফা ছিলেন৷

হুজুরের ছেলে মাহমুদ আজাদ জানান, হজরতের জানাজা তার নিজস্ব এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ছাতিয়ান ঈদগাহ ময়দানে আগামীকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ