শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

১৫ নভেম্বর থেকে ভারতীয় পর্যটন ভিসা চালু: ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়ক পথে নিজ দেশ ভারত ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রথমে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। কেবল মাত্র বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা সহজিকরণের কথাও জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে জানতে চাওয়া হলে ভারতীয় হাইকমিশনার বলেন, দু'দেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।

এসময় তিনি দুই দেশের সীমান্তে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

এর আগে আখাউড়া স্থলবন্দর দু’দেশের শূন্য রেখায় ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ দুই দেশের কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ