শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর চকবাজারে এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের টানা দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে এসকে টাওয়ারের ওই প্লাস্টিকের গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, আগুন লাগার খবর পেয়ে থানা থেকে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ কাজে সহায়তা করে। ভবনটিতে প্লাস্টিকের গোডাউন থাকার আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেশি সময় লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ