শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।

চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনচরিত আলোচনা অনুষ্ঠান ‘জাতীয় সিরাত কনফারেন্স-২০২১ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল-এ অনুষ্ঠিত হয়।

No description available.

শিক্ষা ও গবেষণামূলক সংস্থা রিসালাতুল খাইর-এর ব্যবস্থাপনা ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সীরাত কনফারেন্সে সভাপতিত্ব করেন, খ্যাতিমান আরবি সাহিত্যিক, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা সুলতান যওক নদভী।

No description available.

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. সাইয়েদ আবু নোমান, অধ্যক্ষ, বায়তুশ শরফ কামিল মাদরাসা, আল্লামা ফুরকানুল্লাহ খলিল, মুহাদ্দিস ও উপপরিচালক, জামিয়া দারুল মাআরিফ চট্টগ্রাম, ইসলাম টাইমসের সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট সিরাত গবেষক ও ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল অলিম্পিয়াডের চেয়ারম্যান, মুসা আল হাফিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংকসমূহের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান, ড. মুহাম্মদ গিয়াসুদ্দিন তালুকদার ও আলজামিয়া আলইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক, ইসলামি চিন্তাবিদ, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী ও মাওলানা আফিফ ফুরকান মাদানী প্রমুখ।

No description available.

এছাড়াও জাতীয় ও স্থানীয় বিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সুধীবৃন্দ নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা পেশ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ