শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মামলা হলেই সাংবাদিকদের তাৎক্ষণিক গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় তাৎক্ষণিকভাবে যেন সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয়; সে ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেপ্তার করা না হয়। বিষয়টি তাকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন। তিনি বলেন, এই আইনে মামলা নেওয়া হবে কিনা সেটা আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে।

তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করছি।

বাবস্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এটা করা হয়নি বলেও জানান আইনমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ