বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

‘ব্যক্তি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত রাসূল সা. এর আদর্শ অনুসরণ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাওয়াতুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভায় ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, দেশ ও জাতি আজ আদর্শের সংকটে ভুগছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও দেশ ও জাতি কোন আদর্শে পরিচালিত হবে তা এখনও ঠিক করতে পারেনি। এটা বড়ই দুঃখজনক।

শুক্রবার (২৯ অক্টোবর) বাদ আছর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে দাওয়াতুন্নবী সা. উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা মুসলিম। ইসলাম আমাদের ধর্ম। এদেশের সংখ্যাগরিষ্ট মানুষ মুসলিম, মুসলমানদের আদর্শের প্রতীক রাসূলুল্লাহ সা.। তাঁর আনিত জীবন বিধান ইসলাম মোতাবেক দেশ চলবে এটাই বাস্তবতা। কুরাআন-সুন্নাহ তথা রাসূলুল্লাহ সা. এর আদর্শ মোতাবেক সমাজ ও রাষ্ট্র চলবে। রাসূলুল্লাহ সা. এর আদর্শ অনুকরণে ব্যক্তি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরিচালিত হবে; এটাই যুক্তির দাবী। কিন্তু আমরা তাঁর ধারে কাছেও নেই; বরং তার উল্টো পথে চলছি। আমাদের দেশের অনেক নেতা-নেত্রীরা মুসলমানের সন্তান হয়েও ইসলাম ও রাসূলুল্লাহ সা. এর আদর্শের বিরোধীতা করছে।

‘আর আমরা যারা ইসলামের পক্ষের শক্তি দাবি করি তারা নিজেরা বিভিন্ন এখতেলাফী মাসয়ালাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ছি। পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হয়ে একে অপর থেকে দূরে চলে যাচ্ছি। আমরা বিধর্মীদের পাতানো ফাঁদে পড়ে ভাই ভাইয়ের শত্রুতে পরিণত হচ্ছি।’

সবার প্রতি আহ্বান আসুন রাসূলুল্লাহ সা. এর জন্মের মাসে রাসূলের জন্ম নিয়ে ঈদে মিলাদুন্নবী, সীরাতুন্নবী ও দাওয়াতুন্নবী ইত্যাদি নিয়ে বেহুদা তর্কে না জড়িয়ে রাসূলুল্লাহ সা. এর আদর্শকে গ্রহণ করে দ্বীন ইসলামকে সকল মানব রচিত মতবাদের উপর বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই এবং মানব জীবনের সর্বস্তরে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক গণ-আন্দোলন গড়ে তুলি।

নগর আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী হাফেজ হযরত আলী, সাংগঠনিক সম্পাদক জনাব এফ এম আলী হায়দার, মাওলানা আব্দুর রহমান ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ