শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

‘‌আল্লামা আহমদ শফীর মিশন বাস্তবায়নে কাজ করেছিলেন আল্লামা আবুল কাসেম ভূঁইয়া'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আল্লামা আহমদ শফীর (রহ.) বিস্তৃত কর্মযজ্ঞ বাস্তবায়নে যে কজন মানুষ নিবেদিত হয়ে কাজ করেছিলেন আল্লামা আবুল কাসেম ভূঁইয়া (রহ.) ছিলেন তাদের অন্যতম।  আল্লামা আবুল কাসেম ভূঁইয়া (রহ.) ছিলেন আল্লামা আহমদ শফীর (রহ.) প্রতিবিম্ব। তিনি মূলত আল্লামা আহমদ শফীর (রহ.) মিশন বাস্তবায়নেই কাজ করে গেছেন আজীবন’।

বৃহস্পতিবার ফেনী জেলার সর্বস্তরের আলেম-উলামাদের অংশগ্রহনে পদুয়া কাসেমুল উলুম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

এদিন বিকাল তিনটা হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর ও হাটহাজারী মাদরাসার মোহতামিম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও ফেনী জেলা হেফাজতে ইসলামের সাবেক আমীর, জহিরিয়া মসজিদের খতিব এবং পদুয়া কাসেমুল উলুম মাদরাসার মোহতামিম আল্লামা আবুল কাসেম ভুঁইয়া (রহ.) এর জীবনকর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ফেনী জামেয়া রশীদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতী শহীদুল্লাহ, ফেনী জামেয়া মাদানীয়ার মুহতামিম মুফতি সাইফুদ্দীন, ওলামাবাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি শিব্বীর আহমদ, নূরপুর মুহিউসসুন্নাহ মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাকসহ ফেনী জেলার শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম থেকে আল্লামা আহমদ শফী (রহ.) ও আল্লামা আবুল কাসেম ভূঁইয়া (রহ.) এর শুভানুধ্যায়ী শীর্ষ আলেমরাও অংশ নেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আল্লামা আবুল কাসেম ভূঁইয়ার (রহ.) ছেলে ও পদুয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম ড. মাওলানা কামরুল ইসলাম ভুঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত দুই বছরে আমরা হারিয়েছি নক্ষত্রতুল্য অনেক আলেম। আমাদের মাথার ‍ওপর থেকে সরে গেছে তাদের ছায়া। হুট করে আমাদের সামনে নিভে গেছে তাদের আলোকবর্তিকা। তাই শূন্যতা অনুভব হচ্ছে চারদিকে। সঙ্কটে আমাদেরকে সুস্থির রাখার মতো অভিভাবকহীন হয়ে পড়েছি আমরা। যাদের হারিয়েছি, তাদের মধ্যে অন্যতম দুজন হলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী এবং আল্লামা আবুল কাসেম ভূঁইয়া (রহ.)। তারা দুজন ছিলেন উসতাদ-শাগরিদ।

লিখিত বক্তব্যে ড. মাওলানা কামরুল ইসলাম ভুঁইয়া বলেন, আল্লামা আহমদ শফীর (রহ.) সঙ্গে আল্লামা আবুল কাসেম ভূঁইয়ার (রহ.) পীর-মুরিদের সম্পর্কের চেয়েও পারিবারিক সম্পর্ক ছিলো বেশি। আল্লামা শাহ আহমদ শফী (রহ.) বলতেন, আমার তিন ছেলে- ইউসুফ, আনাস , কাসেম। সর্বশেষ যখন তিনি ভারতের অ্যাপোলো হসপিটালে চিকিৎসা নিতে যান, তখন মাওলানা আসজাদ মাদানী তাকে জিজ্ঞেস করেন, আপনার ছেলে কয়জন। তিনি বলেন, তিনজন। ইউসুফ, আনাস, কাসেম। তখন উপস্থিত সবাই বিস্মিত হয়।

দোয়া মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দীন রুহি, আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মুফতী নাসির উদ্দিন কাসেমী, নাজিরহাট জামিয়া ফারুকিয়ার মোহতামিম মাওলানা সলিমুল্লাহ, মাওলানা শামসুদ্দিন আফতাব মাওলানা আসআদ মাদানী প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন: দুই মনিষীর স্মরণে ফেনীতে দোয়া মাহফিল

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ