শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল এলাকায় ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

রাফি আল ফারুক বলেন, রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল জিএম বাড়ি এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট।

তিনি আরও বলেন, সাততলা ভবনের নিচ তলায় আগুন লেগেছে। এছাড়া পাশের ভবনে কেমিক্যালের কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এ জন্য আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।

তবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ