শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

সাগর উত্তাল, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, বায়ু চাপের তারতম্যের আধিক্য থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। গত কয়েক দিনের ভ্যাপসা গরম কমে গেছে। আগামী দুই-তিন দিন এমন আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সাগর ও নদী তীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের আধিক্যের পার্থক্য রয়েছে। আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

এর আগে, সোমবার জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে রোববার থেকে সার্ভিস বোট চলাচল বন্ধ রয়েছে। ফলে কাঠের বোটে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ