শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

২০ অক্টোবর বন্ধ থাকবে ব্যাংক ও সব আর্থিক প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বুধবার (২০ অক্টোবর) ঈদে মিলাদুন্নবি উপলক্ষে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ১৯ অক্টোবর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদে মিলাদুন্নবি  ২০ অক্টোবর নির্ধারণ করেছে। ফলে আগামী ২০ অক্টোবর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার নির্ধারণ করা হলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ