শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

যাত্রাপথে নামাজের সুযোগ পাবেন লাল সবুজ পরিবহনের যাত্রীরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এনা পরিবহনের পর যাত্রীদের জন্য যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করেছে লাল সবুজ পরিবহন। কোম্পানির পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করে কোনো গাড়ি  নামাজের বিরতি না  দিলে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থার কথাও বলা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে লাল সবুজ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১১ অক্টোবর রাত ১০টার দিকে নামাজের বিরতি বাধ্যতামূলক করার নোটিশ দেওয়া হয়।

মিজানুর রহমান আরো বলেন, সবাইকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য নির্দেশ দিয়েছি। কোনো গাড়ির বিরুদ্ধে যদি নামাজের বিরতি না দেওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই যাত্রীরা যেন সময়মতো নামাজ আদায় করতে পারে।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ নির্দেশনা অনুসরণ করছেন লাল সবুজ পরিবহনের কর্মচারীরা। রাজধানীর আরামবাগ, সায়দাবাদসহ বিভিন্ন কাউন্টারে এ পরিবহনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘লাল সবুজ পরিবহন লিমিটেডের কর্মরত সব চালক, সুপারভাইজার ও হেলপারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পথিমধ্যে নামাজের জন্য যাত্রাবিরতি বাধ্যতামূলক এবং নিজেরাও নামাজে অংশগ্রহণ করবেন। যেখানেই নামাজের সময় হবে সেখানেই নামাজ আদায়ের জন্য বিরতি দেবেন।’

লাল সবুজ পরিবহনের কর্মকর্তা কামরুল হাসান আলভি বলেন, আমরা কর্মীদের নিয়মিত নামাজ পড়ার জন্য উৎসাহিত করি। যাত্রীদের জন্য সেই সুবিধা রাখাতে নির্দেশনা জারি করেছি। কারণ যাত্রাপথে নামাজের বিরতি সবারই রাখা উচিত।

কিছুদিন আগে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে নামাজের জন্য যাত্রীদের যাত্রা বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ।

যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করে এনা পরিবহনের পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ জানান, আমরা নামাজ পড়ার জন্য চালক, সুপারভাইজার ও হেলপারদের নিয়মিত উৎসাহিত করে থাকি। এবার যাত্রীদের জন্যও যাত্রাপথে নামাজের বিরতি রাখা হয়েছে। তাই বিষয়টিকে বাধ্যতামূলক করেছি আমরা এবং এ কাজ নিয়মিত তদারকিও করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ