শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি ফজলুল হক আমিনী রহ, মেয়ে জামাই, লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর বাবা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার রাত ৭.৩০ মিনিটে ঢাকা মেডিকেল হাসপাতালে মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর বাবা খন্দকার রবিউল ইসলাম ইন্তেকাল করেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর খালাত ভাই মাওলানা ইউসুফ। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভুগেছেন বলেও জানান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫।

মাওলানা ইউসুফ জানান, ফেসবুকে মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর বাবার মৃত্যুর বিষয়টি আগেই ভাইরাল হয়ে যায়। কিন্তু তিনি ইন্তেকাল করেছেন একটু আগে, রাত ৭.৩০ টায়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে স্ত্রী রেখে যান। জানাযা আগামীকাল নিজ গ্রামে ‍অনুষ্ঠিত হবে। তাকে দাফন করা হবে নিজ গ্রাম হোমনা থানা রাজাপুরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ