শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রাহকের টাকা নিয়ে ‘পলাতক’ আরেক ই-কমার্সের এমডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার গ্রাহকের টাকা নিয়ে ‘পালিয়েছেন’ আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান ‘আনন্দের বাজার’ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) আহমুদুল হক খন্দকার।

গত ৫ অক্টোবর রাতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় একটি মামলা করেন মো. সুজন নামের একজন গ্রাহক।

এরপর থেকে তিনি পলাতক। শুধু তাই নয়, তার ই-কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সব পণ্য সরিয়েও ফেলেছেন তিনি। তবে তার প্রতিষ্ঠানের তৈরি করা ভিডিওগুলো এখনো ইউটিউবে রয়ে গেছে।

শনিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আনন্দের বাজারের মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার অবস্থান এখনো জানা যায়নি।’

প্রতিষ্ঠানটির মালিক আহমুদুল হক খন্দকার ‘পলাতক’ অবস্থায়ও ফেসবুক লাইভে এসে পুলিশ, সাংবাদিক ও গ্রাহকদের গালাগালি করছেন।

কয়েক দফা ফেসবুক লাইভে এসে তিনি ই-কমার্সের বর্তমান পরিস্থিতির জন্য পুলিশ, সাংবাদিক ও গ্রাহকদের দায়ী করে নানা বিরূপ মন্তব্য করেন। লাইভে তিনি পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগও তুলেছেন।

গত ৮ অক্টোবর রাতে ফেসবুক লাইভে আহমুদুল হক বলেন, ‘ওই দিন আমার পুলিশ ভাই এসেছিল, আমি ১২ লাখ টাকা ক্যাশ দিয়েছি। কই, কেউ আমার পক্ষে কথা বলল না!’

এই অভিযোগের বিষয়ে শনিবার পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নিউটন দাশ গণমাধ্যমকে বলেন, ‘তাকে (আহমুদুল হক) গ্রেফতার করতে পারলে কারা ঘুষ নিয়েছে, কী কারণে টাকা দিয়েছে- সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ