শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে ঝুঁকি বেশি: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ঝুঁকি বেশি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‌‘এ অবস্থা নিরসনে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ নেওয়া আবশ্যক।’

বৃহস্পতিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক এনার্জি চার্টার সেক্রেটারিয়েটের উদ্যোগে আয়োজিত বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ‘এনার্জি ইনভেস্টমেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট-২০২১’ প্রকাশ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমবণ্টন নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকরী অবদান রাখবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে নবায়নযোগ্য উৎস থেকে বড় আকারের বিদ্যুৎকেন্দ্র করা দুরূহ। তাই উন্নত প্রযুক্তি অন্বেষণে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুতের সম্ভাবনাই বেশি। কিন্তু জমি বেশি লাগে বিধায় সৌরবিদ্যুতের জন্য উদ্ভাবনী সমাধান প্রয়োজন। যদিও আমরা ছাদে সৌর এবং ভাসমান সৌর বিদ্যুতের দিকে এগুচ্ছি। ছাদ সৌরবিদ্যুতকে জনপ্রিয় করার জন্য নেট মিটারিং সিস্টেম প্রবর্তন করা হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ