শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

দেশে ৫ কোটির অধিক ডোজ করোনা টিকার প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এ পর্যন্ত ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৮৪ লাখ ২ হাজার ৪৩৮ জন আর নারী ১ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৫১০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৮ লাখ ২০ হাজার ১৮ জন এবং নারী ৭৩ লাখ ৫১ হাজার ৭৮৯ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৬৬২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ২ লাখ ১২ হাজার ১০৫ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৪ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ২৬ হাজার ৪৫৪ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৯২ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৫ কোটি ২৩ হাজার ১৩৮ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৫৬ হাজার ৬৫৪ জন নিবন্ধন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ