শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ৫ অক্টোবর হল খোলার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ অক্টোবরেই খুলবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্স-এর যে সকল আবাসিক শিক্ষার্থী অন্তত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে তারা হলে উঠতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাবি প্রক্টর বলেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্স-এর যে সকল আবাসিক শিক্ষার্থী অন্তত ‘কোভিড-১৯’-এর প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে আগামী ৫ অক্টোবর ২০২১ সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবে।

তিনি আরও জানান, পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে একই শর্তে যত দ্রুত সম্ভব অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হলে উঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ৩য় এবং ১ম বর্ষের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর শুধুমাত্র মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের জন্য ৫ অক্টোবর হল খোলার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ৫ দিনের জন্য মেসে পুরো মাসের ভাড়া দিতে হবে, এজন্য ১ তারিখ হল খোলার দাবি জানায় ছাত্র সংগঠনগুলো। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্তে অটল থাকায় শুক্রবার (১ অক্টোবর) অমর একুশে হল ও শহীদুল্লাহ

হলে জোরপূর্বক অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয় জরুরী প্রভোস্ট কমিটির সভা করে পূর্বসিদ্ধান্ত অনুযায়ী হল খোলার কথা ঘোষণা দেয় এবং আইন অমান্যকারীদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ