শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মাওলানা আবদুর রাজ্জাক জেহাদীর কবর জিয়ারতে শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী প্রশিক্ষক মাওলানা আবদুর রাজ্জাক জেহাদী রহ.- এর কবর জিয়ারত করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আজ (২৯ সেপ্টেম্বর) বুধবার বিকেলে এ জিয়ারত করেন তিনি। আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির।

তিনি জানান, ‘ঝালকাঠিতে মরহুম মাওলানা আবদুর রাজ্জাক জেহাদী রহ.- এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগদান করেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।  আলোচনা সভা শেষে ফেরার পথে তিনি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে গিয়ে মরহুমের কবর জিয়ারত করেন।

এ সময় সাথে ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুস সাত্তার হামিদী, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষক মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ