শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

সাগরে ফের লঘুচাপ, বৃষ্টি বাড়ার আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় গুলাব আঘাত হানার দুই দিনের মাথায় বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী দুয়েক দিন বৃষ্টির প্রবণতা থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

অন্যদিকে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে তাপমাত্রাও কমতে পারে বলে আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে।

মঙ্গলবার সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ